জীবনে বসন্ত

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

রূপক বিধৌত সাধু
  • 0
  • ২৭৯
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
গুনগুন করে অলি মাঁচা ভরা হানি,
মৌ মৌ কলরবে মোহিত ধরণী।
বটের ছায়ায় বসিয়া বাউল গাইছে পল্লীগীতি,
তন্ময় শ্রুতাগণে হেথায় উঠিয়াছে নাচনে মাতি।
ঠাকুর বাড়ির আঙ্গিনায় আসিছে যাত্রার দল,
কতনা আমোদ হইবে সেথায় নামিবে লোকের ঢল।

পিঞ্জিরায় যত বিহঙ্গ ছিল- উড়িয়া গেছে সবে,
নতুন দিনের আগমনের তারাও ভাগিদার হবে।
অন্তরীক্ষের কালো বারিদ সরিয়া গিয়াছে দূরে,
স্বর্গের প্রশান্তি বুঝি নামিয়াছে আজ সংসারে।
জীবনের বসন্ত কতো মনোহর কতো ভাল লাগে,
যদ্যাপি বক্ষে জ্বলে বহ্নি শিখা ভুলি প্রেম অনুরাগে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
সবুজ আহমেদ কক্স দারুণ ভালো .............ভোট দিলাম
ফাহমিদা বারী সাধু ও চলিত ভাষার একটা মিশ্রণ দেখা গেল। কবিতার ভাব সুন্দর।
রবিউল ই রুবেন ভালো লেগেছে। শুভকামনা রইল। ভোট দিলাম। আমার লেখা পড়তে আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৫
ONIRUDDHO BULBUL সাধুভাষার স্পর্শে কবিতায় আলাদা মাধুর্য পেলাম। পুরো কবিতাটি সাধুরীতিতে রচনা হলে মনে হয় আরো ভাল লাগতো। আমি এই আসরে নতুন, সহযোগীতা পেলে আপনাদের পাশে থাকতে চাই। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৫
সৃজন শারফিনুল সত্যি অপূর্ব লিখেছেন.। মুগ্ধ হলেম.... ভোট রইলো
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৫

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী